অনেক লেখক, শিল্পী রয়েছেন যাদের নিজস্ব ওয়েবসাইট নেই। অথচ তাদের লেখা ও শিল্পকর্মের গুরুত্ব ও পরিমাণ যথেষ্টই রয়েছে। এমন লেখক ও শিল্পীদের অর্জনগুলো তুলে ধরা halkhataselectedviews.com-এর উদ্দেশ্য।
পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা একদিকে চরম উৎকর্ষ লাভ করছে, আরেক দিকে মানুষ হয়ে পড়ছে নিতান্ত একা। ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এমন বাস্তবতা আমাদের আশপাশের মানুষগুলোকেও চিন্তিত করেছে। তাই নিজের কাজগুলো নিয়ে পরস্পরের মধ্যে বস্তুনিষ্ঠ আদান-প্রদানে নিতে হচ্ছে বাড়তি আত্তি। লেখক-শিল্পীদের সৃষ্টিকর্মকে মানুষের জন্য তুলে ধরতে গ্রহণ করা হচ্ছে আরও বেশি করে সহজ উপায়। ‘halkhataselectedviews.com’ সে রকম এক উদ্যোগ; যেখানে লেখক ও শিল্পীর সৃষ্টি- জগতের অর্জনগুলো যেমন থাকবে, একইভাবে তাদের অন্যান্য অর্জনগুলোও থাকবে। সেই সঙ্গে থাকবে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও।
ছাপাকৃত বইয়ের বিকল্প হতে পারেনি অনলাইন প্রকাশ মাধ্যম। তারপরও অনলাইন প্রকাশ মাধ্যমের গুরুত্ব দিনে দিনে অনস্বীকার্য হয়ে উঠেছে মানুষের জীবনে। সারা পৃথিবীর মতো যার হাওয়া কম লাগেনি বাংলাদেশের পালেও!
তারই প্রেক্ষিতে বাংলাদেশের কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক-গবেষক, চলচ্চিত্রকার, নাট্টকার, সংগীতজ্ঞ, চিত্রশিল্পীসহ আরও নানা ক্ষেত্রের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব- যাদের
কর্ম ও জীবন তুলে ধরবার আয়োজন করা হয়েছে halkhataselectedviews.com ওয়েবসাইটে।
ওয়েবসাইট তৈরি করতে ডোমেইন ও হোস্টিং ব্যয় সংকুলান করা হয়তো অনেকের পক্ষে সম্ভব। কিন্তু অর্থবহ ওয়েবসাইট ডেভলপ করতে যথেষ্ট সময় ও মনোযোগ দাবি করে। বলা যায়, টাকা থাকলেই এ কাজ সুসম্পন্ন করা যাবে, এমনটি বলা যাবে না। বরং এখানে যে টিম-ওয়ার্ক রয়েছে, সেই কর্ম-প্রক্রিয়ায় টেকনিক্যাল মানুষগুলোর বাইরেও যিনি মূল পরিকল্পনা ও সমন্বয়কারী, তার শতভাগ মনোযোগ প্রয়োজন। আর যে লেখক বা শিল্পীর ওপর ওয়েবসাইট করা হয়, তার কিংবা তার পক্ষের ব্যক্তিকেও দরকারী বিষয়াদি দিয়ে সহযোগিতা করতে হয় এবং সে কারণে তাকেও সময় দিতে হয় যথেষ্ট। এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা তীল তীল করে ডেভলপ করে যাচ্ছি একেক জন লেখক ও শিল্পীর এই জীবন-প্রাঙ্গন। যেখানে অতি সহজেই ঘুরে বেড়িয়ে রস ও চিন্তা আস্বাদন করতে পারবেন যে কোনো পাঠক, শ্রোতা ও দর্শক।
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলেই ‘halkhataselectedviews.com’-এ প্রকাশিত কবি, লেখক, শিল্পীর কর্ম ও জীবন সম্পর্কে জানতে পারবেন। প্রয়োজনে যে কাউকে এর লিংকও পাঠানো যাবে। তাতে করে বাংলাদেশের শিল্প-কর্মবীরদের সম্পর্কে বিশ্বব্যাপী জানা-বোঝা বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে বাঙালি ও বিশ্বসমাজ। অনেক শিল্প-স্রষ্টা রেহাই পাবেন অন্তরালে হারিয়ে যাওয়ার ঝুঁকি থেকে।
পথ চলতে ‘halkhataselectedviews.com’-এর একমাত্র পাথেয় সকলের সহযোগিতা ।
সকলের মঙ্গল হোক।
-সম্পাদক
০১.০১.২০২১